১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 81

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১২৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

আরও পড়ুন : ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা

এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১২৫ জন ছাড়াও ঢাকা বিভাগে ১২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৫০ জন মারা গেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৬:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫