০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জনগণ আমার রিমোট কন্ট্রোল: মোদি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • 81

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন,‘আমি জানি, কংগ্রেসের পুরো ইকোসিস্টেম আমাকে নিশানা করবে এবং বলবে, মোদি আবারও কাঁদছে।

জনগণই আমার ভগবান। যদি আমি তাদের সামনে আমার কষ্টের কথা না বলি, তবে কোথায় বলব? তারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার অন্য কোনো রিমোট কন্ট্রোল নেই।’’

রোববার (১৪ সেপ্টেম্বর) দারাং এলায় এক সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

জনগণই তার প্রভু এবং ‌রিমোট কন্ট্রোল। আর তাদের সামনেই তিনি নিজের কষ্টের কথা প্রকাশ করেন। তার প্রয়াত মা হীরাবেন মোদিকে নিশানা করে কটূক্তি নিয়ে চলমান বিতর্কের মাঝে মোদি বলেন, ‌‌‘‘আমি ভগবান শিবের ভক্ত এবং কটূক্তির বিষ গিলে ফেলবো।’’ খবর এনডিটিভি

আরও পড়ুন : বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে খুন

সমাবেশে মোদি বলেন, ‘বিহারের আসন্ন নির্বাচনী প্রচারণার সময় আরজেডি-কংগ্রেসের এক যৌথ মঞ্চ থেকে নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করা হয়েছিল। এ নিয়ে কংগ্রেসকে বারবার আক্রমণ করছেন মোদি। কংগ্রেস দাবি করেছে, ওই সময় তাদের কোনো নেতা মঞ্চে উপস্থিত ছিলেন না। এরপর নরেন্দ্র মোদির মাকে নিয়ে এআই দিয়ে কংগ্রেসের তৈরি করা ভিডিও ঘিরেও দেশটিতে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর ‘রিমোট কন্ট্রোল’ প্রসঙ্গটি বেশ তাৎপর্যপূর্ণ। এর আগে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ন্ত্রণের অভিযোগে সাবেক ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধীর সমালোচনা করেছিলেন নরেন্দ্র মোদি। সেই সময় তিনি এই ‘রিমোট কন্ট্রোল’ শব্দটি ব্যবহার করেছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জনগণ আমার রিমোট কন্ট্রোল: মোদি

সর্বশেষ আপডেট : ০৫:০০:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫