হেনস্তার শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান উসমান খাজার মা ফোজিয়া তারিক। মৌসুমের বক্সিং ডে টেস্টে তার সাথে এই ঘটনা ঘটে।
উসমান খাজা বর্ণনায় জানা গেছে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচটি দেখতে গিয়েছিলেন তিনি।
খাজা জানিয়েছে, শুধুমাত্র হিজাব পরার কারণে দুজন যুবক তার মাকে লক্ষ্য করে অশ্লীল গালিগালাজ শুরু করেন। এই ঘটনায় ফোজিয়া ভীষণভাবে ভয় পেয়ে যান। নিরাপত্তাকর্মীরা ঘটনাটি প্রত্যক্ষ করে অভিযুক্তদের আটক করেন এবং পুলিশকে খবর দেন
আরও পড়ুন : পেনাল্টি বাঁচানোর পর প্রাণ হারালেন ব্রাজিলের এক গোলরক্ষক
তবে খাজা বলেন, আমার মায়ের আত্মা এত মহান যে তিনি বললেন, আমি এক ঘটনার জন্য এই ছেলেদের জীবনের ক্ষতি করতে চাই না। উসমান খাজারও মায়ের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে ঘটনাটি সতীর্থদের কাছেও গোপন রেখেছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মানবাধিকার ও ন্যায্যতার পক্ষের আলোচনায় সরব থাকা খাজা, এক বছর আগে মাঠে নেমে নিজের জুতায় ‘সব জীবনই সমান গুরুত্বপূর্ণ’ এবং ‘স্বাধীনতা একটি মানবাধিকার’ স্লোগান লিখে ফিলিস্তিনি পতাকা আঁকিয়েছিলেন।
ঢাকা ডেস্ক 









