শারীরিক অবস্থার অবনতি হলে দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। তার অবস্থা এতটাই নাজুক যে, তাকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের জন্য গত ২ সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
আরও : আজকের আবহাওয়া
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং সংক্রমণ বেড়েছে। কিডনির জটিলতাও গুরুতর পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে তার অবস্থা আশঙ্কাজনক।
ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গেয়ে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন । পরে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন খ্যাতনামা লালনসংগীতশিল্পী।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে তিনি লাভ করেন একুশে পদক।
ঢাকা ডেস্ক 









