০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে সভা-সমাবেশে নতুন নিষেধাজ্ঞা দিল ডিএমপি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 71

রাজধানীর কয়েকটি সংবেদনশীল এলাকায় সভা-সমাবেশসহ সব ধরনের গণজমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশপথ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে কোনো ধরনের সভা, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

আরও পড়ুন : ডিএমপিতে ঘরে বসেই যেভাবে জিডি করবেন

এছাড়া, বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে ডিএমপি।

এর আগে প্রধান উপদেষ্টা ও সচিবালয়সহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিয়ন্ত্রণে রাখার জন্য একাধিকবার একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে সভা-সমাবেশে নতুন নিষেধাজ্ঞা দিল ডিএমপি

সর্বশেষ আপডেট : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫