০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাবিতে ছাত্রীদের কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী, ভোট বন্ধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 83

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেসা হল কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান প্রবেশ করেন। ছাত্রীরা এর প্রতিবাদ করলে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ভোটগ্রহণ চলাকালে দুপুর ১২টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান ছাত্রীদের ফজিলাতুন্নেসা হল ভোটকেন্দ্রে প্রবেশ করেন। শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়েছে। পরে শেখ সাদী ওই ত্যাগ করতে বাধ্য হন।

শিক্ষার্থীদের অভিযোগ- ছাত্রদল এসে হট্টগোল করায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে। প্রশাসন একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দিচ্ছে। এই নির্বাচন আর কোনো নিরপেক্ষতার দাবি রাখে না।

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এতে ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র ও ১০টি ছাত্রী হলের ২১টি কেন্দ্রে মোট ২২৪টি বুথে ভোট নেওয়া হচ্ছে।

সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর আগেই বিভিন্ন কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।

স্বচ্ছতা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তারা প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো সিলগালা করেন।

জাকসুর ইতিহাসে এ প্রথম বারের মতো নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) প্রযুক্তি-ভিত্তিক ব্যালট ব্যবহার করা হচ্ছে। জাহাঙ্গীরনগরের ইতিহাসে এটি ১০ম জাকসু নির্বাচন।

এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বাগছাসের ‘সম্মিলিত ঐক্য ফোরাম’, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুই অংশের পৃথক প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ ও ‘সংশপ্তক পর্ষদ’, এছাড়া আরও তিনটি স্বতন্ত্র প্যানেল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাবিতে ছাত্রীদের কেন্দ্রে ছাত্রদলের ভিপি প্রার্থী, ভোট বন্ধ

সর্বশেষ আপডেট : ০১:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫