০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জানা গেল দেবের প্রথম ক্রাশ ছিলেন কোন নায়িকা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • 202

টালিউডের জনপ্রিয় নায়ক দেব দীর্ঘদিন ধরেই ব্যক্তিজীবনে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। তার আগে আলোচিত প্রেম ছিল নায়িকা শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে। তবে দেবের জীবনের প্রথম ক্রাশ যে এই দুই নায়িকা নন, তা জানালেন স্বয়ং অভিনেতা নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, সঙ্গীত বাংলার একান্ত সাক্ষাৎকারে দেব জানান— তার জীবনের প্রথম ক্রাশ ছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা।

আরও পড়ুন : চাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দোটানায় ছাত্রদল

দেব বলেন, “দিয়া মির্জার প্রেমে প্রথম পড়েছিলাম। ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’ সিনেমায় তার অভিনয় আমাকে মুগ্ধ করেছিল। শুধু সৌন্দর্য নয়, মানুষ হিসেবেও তিনি অসাধারণ। তাই শুধু আমার নয়, ৯০-এর দশকের অসংখ্য তরুণেরই ক্রাশ ছিলেন তিনি।”

দিয়া মির্জা একসময় বলিউডে রোমান্টিক ইমেজে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার হাসি, অভিনয় আর ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছিলেন কোটি তরুণ। দেবও ছিলেন সেই তালিকায়।

প্রসঙ্গত, অভিনয় জীবনের দুই দশক পেরিয়ে এখনো টালিউডে সমানভাবে জনপ্রিয় দেব। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শিল্পী ও প্রযোজক হিসেবে। বর্তমানে তার নতুন ছবি ‘রঘু ডাকাত’ মুক্তির অপেক্ষায়, যেখানে দেবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জানা গেল দেবের প্রথম ক্রাশ ছিলেন কোন নায়িকা

সর্বশেষ আপডেট : ০৮:৩৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫