১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকসুতে জিতে শিবিরের নতুন কর্মসূচি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 63

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপুল জয় লাভ করেছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রশিবির। বুধবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ কৃপায় ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বিজয়ী হয়েছে। নির্বাচিত সব প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহ নির্বাচিত প্রতিনিধিদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক দিন।”

ছাত্রশিবির জানায়, বিজয় উপলক্ষে তারা নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে—

১. শুকরিয়া আদায়ের অংশ হিসেবে দোয়া মাহফিল ও নৈশ ইবাদত (শব্বেদারি)।

২. শহীদদের কবর জিয়ারত এবং শহীদ পরিবার ও আহতদের খোঁজখবর গ্রহণ।

নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনের সভাপতি নির্দেশ দেন, সব মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাকে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তবে তিনি স্পষ্ট করে জানান, কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র‌্যালি আয়োজন করা যাবে না।

এদিকে, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এতে সহসভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসুতে জিতে শিবিরের নতুন কর্মসূচি

সর্বশেষ আপডেট : ০৩:২৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫