০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভিসিকে ধমক দেওয়ায় ক্ষেপেছেন সারজিস আলম

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 147

সারজিস আলম। ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) প্রকাশ্যে ধমক দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা তর্ক-বিতর্ক।

এদিকে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ন্যাশনাল সিটিজেন পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে সারজিস আলম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের সাথে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ‘গণেশ চন্দ্র রায় সাহস’ যেই ব্যবহার করেছে সেটা রীতিমতো বেয়াদবি। যে জানে না একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা, ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নাই।

তিনি আরও বলেন, ‘কোনো বিষয়ে যৌক্তিক অবজেকশন থাকলে সেটার সমাধান প্রক্রিয়া অনুসরণ করে হবে। ইভেন (এমনকি) বিশ্ববিদ্যালয়ের চারপাশে কয়েকটি মোড়ে জামাত-শিবিরের কর্মীদের অবস্থানও আমি উস্কানিমূলক মনে করি। পরবর্তীতে যেটা বিএনপি-ছাত্রদলও করেছে। কিন্তু যে মিডিয়ার সামনে, সারা দেশের সামনে একজন শিক্ষককে ধমকাতে পারে, তুই তুকারির স্বরে তার সামনে টেবিল চাপড়াতে পারে তার মত ছাত্রনেতা আমাদের জন্য লজ্জার। ধিক্কার জানাই।’

আরও পড়ুন : উপাচার্যকে কড়া ধমক দিলেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ

প্রসঙ্গত, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) প্রকাশ্যে কড়া ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

ঘটনার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শিক্ষকদের উপস্থিতিতেই আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলছেন সাহস। এ সময় তিনি উপাচার্যের কঠোর সমালোচনা করেন। এক পর্যায়ে তিনি টেবিলে থাপ্পড় দিয়ে উপাচার্যকে ধমক দেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে নিবৃত করেন।

ভিডিওতে গণেশ চন্দ্রকে বলতে দেখা যায়, ‘আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?’ এ সময় টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন ছাত্রদল সভাপতি।

তখন গণেশকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, ‘আপনি চুপচাপ বসে যান।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভিসিকে ধমক দেওয়ায় ক্ষেপেছেন সারজিস আলম

সর্বশেষ আপডেট : ০৯:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫