০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডাকসুতে পূরণকৃত ব্যালট দেওয়া সেই পোলিং অফিসার প্রত্যাহার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 83

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের অমর একুশে হল কেন্দ্রে এক ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করার অভিযোগে ওই বুথের পোলিং অফিসার ও কেন্দ্রের কর্মকর্তা জিয়াউর রহমান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল পরীক্ষা কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা এ এম মহিউদ্দীন ঘটনার সত্যতা যাচাই করার পর তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করেন।

পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, ‘এটি একটি অনিচ্ছাকৃত ভুল, কোনো উদ্দেশ্য ছিল না।’

আরও পড়ুন : ডাকসুতে আগেই পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগে উত্তেজনা

তবে তার এই অনিচ্ছাকৃত ভুলের কারণে ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে সরব হয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ। তিনি বলেন, ‘ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে।’

তার সঙ্গে একমত হয়ে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম বলেন, ‘সব প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত প্রবেশের চেষ্টা করছে। প্রশাসনকে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখতে হবে।’

নির্বাচন কমিশন জানিয়েছেন, এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তার জন্য বুথ পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে। ভোটগ্রহণ চলছে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং প্রতিটি ভোটারের জন্য নির্ধারিত সময় যথাযথভাবে নিশ্চিত করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডাকসুতে পূরণকৃত ব্যালট দেওয়া সেই পোলিং অফিসার প্রত্যাহার

সর্বশেষ আপডেট : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫