১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিলেটে ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 68

উপজেলা চত্বরে রাখা ইউএনওর গাড়ি।ছবি : সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঊর্মি রায়কে বহনকারী গাড়ির চাপায় ফরিদ মিয়া (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার  (৭ সেপ্টেম্বর) উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি (তদন্ত) কাজী তবারক হোসেন।

নিহত ফরিদ মিয়া উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,  রোববার দুপুরে ফরিদ মিয়া গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। দুপুর ২টার দিকে ইউএনও ঊর্মি রায়কে বহনকারী সরকারি গাড়িটি উপজেলা ভবনের প্রধান গেট দিয়ে প্রবেশ করার সময় তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : দেশে ফিরতে চেয়েও পিছু হটেন শেখ হাসিনা, কারণ কী?

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে।

মোগলাবাজার থানার ওসি (তদন্ত) কাজী তবারক হোসেন সোমবার (৮ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতির জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। পাশাপাশি স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও সাড়া দেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিলেটে ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত

সর্বশেষ আপডেট : ১১:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫