১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রুমার প্রেম পাগল ঝং রাজবাড়ী এলেন চীন থেকে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 159

বাঁ থেকে চীনের নাগরিক ঝং কেজুন ও রুমা খাতুন। ছবি : সংগৃহীত

রুমা খাতুনের প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসেছেন চীনের নাগরিক ঝং কেজুন (৪৬)। রাজবাড়ী পৌরসভার বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া লিটল রেড বুকে পরিচয় হয় রাজবাড়ীর রুমার সঙ্গে ঝংয়ের। পরে এটি ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। সেই সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে সম্প্রতি বাংলাদেশে আসেন ঝং।

পরে উভয় পরিবারের সম্মতিতে রাজবাড়ী নোটারি পাবলিকের মাধ্যমে ইসলামী শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। ঝং বর্তমানে রুমার বাড়িতে অবস্থান করছেন।

ঝং কেজুন চীনের গুয়াংসি প্রদেশের বাসিন্দা। তিনি পেশায় একজন চাকরিজীবী।

আরও পড়ুন : সাবেক স্বামীকে হত্যা করতে কিশোর গ্যাং ভাড়া করলেন স্ত্রী, অতঃপর…

রুমার বাবা বাবু খান বলেন, আমি প্রথমে এ বিয়েতে রাজি ছিলাম না। পরে জামাই ও পরিবারের সদস্যদের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিই। মেয়ে রাজি থাকায় শেষ পর্যন্ত বিয়ে হয়েছে। এখন জামাই আমার বাড়িতেই আছে। সে জানিয়েছে, রুমাকে চীনে নিয়ে যাবে।’

রুমা খাতুন বলেন, সে আমাকে চীনে নিয়ে যাবে। আমি সবার কাছে দোয়া চাই।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রুমার প্রেম পাগল ঝং রাজবাড়ী এলেন চীন থেকে

সর্বশেষ আপডেট : ০৯:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫