জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন চীনে সফরের সময় হাতে ছাতা নিয়ে ছবি তোলাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়। অবশেষে প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন এনসিপির এ নেতা।
গত ২৬ আগস্ট নাহিদ ইসলামের নেতৃত্বে সাত সদস্যের এনসিপি প্রতিনিধিদল চীনে পাঁচ দিনের সফরে যান। সফরের দ্বিতীয় দিনে, ২৭ আগস্ট ভারী বৃষ্টির কারণে আখতার হোসেন ও দলকে নির্দেশ দেওয়া হয়েছিল ছাতা সঙ্গে রাখার জন্য। সেই সময় তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
আরও পড়ুন : সাবেক স্বামীকে হত্যা করতে কিশোর গ্যাং ভাড়া করলেন স্ত্রী, অতঃপর
একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘চীনে পৌঁছানোর পর ভারী বৃষ্টি হয়েছিল, তাই ছাতা সঙ্গে রেখেছি। ছবি তোলার সময় ছাতা হাতে থাকা বা না থাকা আমাদের কাছে বড় কোনো বিষয় নয়। তবে অনলাইনে এটি এত আলোচনার বিষয় হয়ে যাওয়া আমার বোধগম্য নয়।’
তিনি আরও জানান, ‘আমার হাতে থাকা ব্যাগকে অনেকে টিফিন ক্যারিয়ার বলে মন্তব্য করেছেন, এ ধরনের বিষয়গুলোও অবাস্তব মনে হচ্ছে। অনলাইনে কী বিষয় কখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়, তা নিয়েও নতুনভাবে ভাবতে হচ্ছে।’
ঢাকা ডেস্ক 









