টানা কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাজধানী ঢাকায় গরমের তীব্রতা ছিল অনেক। তবে এরমধ্যেই সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ৫ বিভাগে তাপমাত্রা কমতে পারে। সেইসঙ্গে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে। এছাড়া, দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর সারা দেশে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা সারা দেশে কমতে পারে তাপমাত্রা।
আরও পড়ুন : আবারও বাড়ল সোনার দাম
আবাহওয়া অফিস আরও বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বর্ষণ অথবা বজ্রসহ বর্ষণ হতে পারে।
ঢাকা ডেস্ক 









