০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশে থাকলে ভিক্ষা করতে হতো : আহমেদ শরীফ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • 132

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ বলেছেন, বাংলাদেশে থাকলে হয়তো তাকে হাত পেতে খেতে হতো।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর এফডিসিতে প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আহমেদ শরীফ বলেন, “চলচ্চিত্রে এখন ক’জন মানুষ আছে যারা নিশ্চিত করে বলতে পারে যে তাদের দুই বেলার খাবারের ব্যবস্থা আছে? খুব কম। অনেক শিল্পী কষ্টে আছেন, অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।”

তিনি আরও বলেন, “আজ যদি আমি বাংলাদেশে থাকতাম, তবে আমাকে হয়তো লোকজনের কাছে হাত পেতে বলতে হতো— ভাই, আমার বাড়িতে খাবার নেই, বউ-বাচ্চাকে খাওয়াতে পারছি না, কিছু সাহায্য দিন।”

আরও পড়ুন : সারজিস আলমকে ঘিরে জয়ের পোস্টে সরগরম সোশ্যাল মিডিয়া

বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তিনি মাঝেমধ্যে দেশে আসেন। কুষ্টিয়ায় নিজ অর্থায়নে একটি মসজিদও নির্মাণ করেছেন এ অভিনেতা।

দেশের শিল্পীদের অনিশ্চিত ভবিষ্যতের কথাও তুলে ধরেন তিনি। বলেন, “আজকে অনেক শিল্পী বিদেশে চলে যাচ্ছেন। শুধু সিনেমা নয়, টিভি শিল্পীরাও যাচ্ছেন। কারণ দেশে তাদের জন্য নিশ্চিত জীবন বা নিরাপত্তার ব্যবস্থা নেই।”

আগামী সরকারের কাছে শিল্পীদের জন্য স্থায়ী সুরক্ষার দাবি জানিয়ে আহমেদ শরীফ বলেন, “শিল্পীদের জন্য নিশ্চিত জীবন ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। না হলে তারা একসময় শিল্পকর্ম ছেড়ে অন্যদিকে চলে যাবে, যা দেশের জন্য ভালো নয়।”

উল্লেখ্য, সর্বশেষ ‘রাজকুমার’ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে অভিনয়ে দেখা গেছে আহমেদ শরীফকে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশে থাকলে ভিক্ষা করতে হতো : আহমেদ শরীফ

সর্বশেষ আপডেট : ০৫:১৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫