০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্বামী,সতীন ও শিশুসন্তানকে আগুনে পুড়িয়ে দিল প্রথম স্ত্রী, অতপরঃ…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 73

ছবি : সংগৃহীত

মাগুরায় পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রীর দেওয়া আগুনে পুড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বামী, সতীন এবং এক শিশুসন্তান। হাজীপুর পুলিশ ক্যাম্পের এসআই আনসারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাহারুল ইসলামের শোওয়ার ঘরে তাঁর প্রথম স্ত্রী সুমি খাতুন বাইরে থেকে দরজার সিটকিনি লাগিয়ে আগুন ধরিয়ে দেন। ওই ঘরে তখন বাহারুল ও তাঁর দ্বিতীয় স্ত্রী এবং তাঁদের শিশুসন্তান ঘুমিয়ে ছিলেন।

আগুন দেখতে পেয়ে বাহারুল চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

আহত বাহারুলের মা জানান, তাঁর ছেলে প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী সুমি খাতুন প্রায়ই হুমকি দিতেন যে, তার ছেলে যদি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে দূরে চলে না যায়, তাহলে তাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে যাত্রীবাহী উল্টে খালে, নিহত ৩

তিনি অভিযোগ করেন, ‘গত রাতে সুমি দোকান থেকে পেট্রোল কিনে এনে আমার ছেলের ঘরে আগুন দিয়েছে। সেখানে ছোট বউ আর আমাদের ছোট নাতি ঘুমিয়ে ছিল।’

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্বামী,সতীন ও শিশুসন্তানকে আগুনে পুড়িয়ে দিল প্রথম স্ত্রী, অতপরঃ…

সর্বশেষ আপডেট : ০২:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫