০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের প্রাণহানি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 76

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী শোভাযাত্রা জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পটিয়ার আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার কিশোর সাইফুল ইসলাম (১৩)। আহতদের মধ্যে তিনজন চিকিৎসাধীন আছেন, একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, ঘটনাস্থল থেকে ছয়জনকে আনা হয়েছিল। এর মধ্যে দু’জনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর অবস্থায় একজন আইসিইউতে চিকিৎসাধীন, বাকিরা সাধারণ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

ঐতিহাসিক এ আয়োজনে শনিবার সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ সমবেত হন। সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)।

আরও পড়ুন : ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে ৫৪তম জশনে জুলুস উদযাপন

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের শতবর্ষ উপলক্ষে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত হয় এবারের জশনে জুলুস। আয়োজকরা জানান, শোভাযাত্রায় শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং শরিয়তবিরোধী কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এই আয়োজন এখন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হয়ে গেছে।’

গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার জানান, ১৯৭৪ সালে প্রথমবারের মতো চট্টগ্রামে জশনে জুলুসের সূচনা হয়, যা আজ বিশ্বের অন্যতম বৃহত্তম মিলাদ শোভাযাত্রায় রূপ নিয়েছে।

মিলাদুন্নবী (সা.)-এর মহিমান্বিত এ আয়োজনে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় শোকের আবহ নেমে এসেছে অংশগ্রহণকারীদের মাঝে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের প্রাণহানি

সর্বশেষ আপডেট : ০২:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫