১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুমড়া দিয়ে নৌকা তৈরি, দীর্ঘ পথ পাড়ি দিয়ে করলেন বিশ্বরেকর্ড

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 118

ছবি : সংগৃহীত

নিজেই চাষ করে উৎপাদন করেছেন ১২১৪ পাউন্ডের এক দৈত্যাকার কুমড়া । আর সেই বিশাল সাইজের কুমড়াটাকে নিজে না খেয়ে কিংবা বাজারে বিক্রি না করে সেটি দিয়ে তৈরি করলেন এক ডিঙি নৌকা ।

আর সেই নৌকাটিকে নদীতে নামিয়ে তাতে চড়ে পাড়ি দিয়েছেন ৪৫ দশমিক ৬৭ মাইল (৭৩ কিলোমিটার)। আর নিজের তৈরি এই কুমড়ার নৌকায় চড়ে পানিপথে সর্বোচ্চ দূরত্বের পথ পাড়ি দিয়ে নিজের ঝুড়িতে ভরলেন এক বিশ্বরেকর্ড।

আর অদ্ভুদ এই ঘটনাটি ঘটায় যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের হ্যাপি ভ্যালির বাসিন্দা গেরি ক্রিস্টেনসেন।

জানা যায়, গেরি ২০১১ সাল থেকে বড় বড় কুমড়ার চাষ করেন। যেগুলো দিয়ে কুমড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়।

গেরির কুমড়া পরপর চার বছর বিশ্বের সবচেয়ে বড় কুমড়ার রেকর্ড অর্জন করে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে মদ কেড়ে নিল ৪ প্রাণ

এবার গেরি একটি বিশাল কুমড়ার ওপরের অংশ কেটে ভেতরের নরম অংশ বের করেন এবং সেটিকে ডিঙি নৌকায় পরিণত করেন। পরে ওয়াশিংটনের কলম্বিয়া নদীতে নামিয়ে ওই পথ পাড়ি দেন তিনি।

এর মাধ্যমে তিনি ৩৯ মাইল অতিক্রমের রেকর্ড ভাঙেন।

বিশ্বরেকর্ড অর্জনের পর গেরি বলেন, আমরা বোনেভিল বাঁধ থেকে শুরু করেছিলাম। তখন নদীতে ঢেউ তীব্র ছিল আর বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৩০ থেকে ৩৫ কিমি।যে কারণে কুমড়ার ওপর পর্যন্ত পানি উঠে গিয়েছিল।

বাতাস ও অস্থির পানির কারণে আমার যাত্রা জটিল ছিল বলেও জানান গেরি।

সূত্র: ইউপিআই

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুমড়া দিয়ে নৌকা তৈরি, দীর্ঘ পথ পাড়ি দিয়ে করলেন বিশ্বরেকর্ড

সর্বশেষ আপডেট : ০৯:৪৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫