১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 78

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের অনেক আগেই দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন তারেক রহমান।

ডা. জাহিদ হোসেন বলেন, “যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তাদের চেষ্টা সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমান দেশে থেকে বিএনপিকে নেতৃত্ব দেবেন।”

আরও পড়ুন : বিশেষ অভিযানে একদিনে গ্রেফতার ১৮৬৬ জন

তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি একটি বেআইনি আবদার। সংবিধানকে ইচ্ছেমতো ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। আবেগী না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে।”

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য অভিযোগ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে না, তারাই নানা ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, “পতিত স্বৈরাচাররা পিছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পাঁয়তারা করছে। তবে জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান: ডা. জাহিদ

সর্বশেষ আপডেট : ০৬:১৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫