০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আবারও আইনের ফাঁদে আটক ‘ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • 113

ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ অভিযোগ, তিনি ঢাকার বারিধারা এলাকায় অবৈধভাবে সিসা বার পরিচালনা করছিলেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে বারিধারার একটি সিসা বার থেকে তাকে আটক করে গুলশান বিভাগের পুলিশ। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আল আমিন হোসাইন বলেন, ‘সেলিম প্রধানের মালিকানাধীন সিসা বার থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে আলোচনায় আসেন সেলিম প্রধান। সেদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমানে ওঠার আগমুহূর্তে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা ও মদ জব্দ করা হয়েছিল।

আরও পড়ুন : লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে , নিহত বেড়ে ৫

এরপর অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে।

শাস্তি ভোগের পরও সেলিম প্রধান গেল বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বাতিল হয়।

বারিধারার সিসা বারে গ্রেপ্তার হওয়া তাকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। পুলিশ বলছে, সিসা বারের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছিল কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আবারও আইনের ফাঁদে আটক ‘ক্যাসিনোকাণ্ডের সেলিম প্রধান’

সর্বশেষ আপডেট : ০৩:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫