আবহাওয়া অধিদপ্তর সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, আজ (৬ সেপ্টেম্বর) দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সকাল থেকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে আজও দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল থেকেই রাজধানী ঢাকায় অস্বস্তি বেড়েছে প্রচন্ড গরমে। শনিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।
আরও পড়ুন : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। তবে বেলা গড়ানোর সঙ্গে-সঙ্গে গরম আরও তীব্র হতে পারে।
অন্যদিকে, দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে।
ঢাকা ডেস্ক 









