নোয়াখালী সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ছায়দুল হক (৫৯) বাড়িতে বসেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্ত্রী মরিয়ম (৫৫) বিবিসহ পরিবারের অন্যান্য সদস্যরা স্থানীয় পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নিয়ে গেলে ছায়দুল হককে মৃত ঘোষণা করা হয়।
মৃত স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশাতেই স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী মরিয়ম বিবি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
আরও পড়ুন : অনেক জটিল রোগের ওষুধ পেঁপে!
কেশারপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু তালেব টিপু বলেন, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন বিবি মরিয়ম।
স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানির মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার একই চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান আবু তালেব ।
রিপোর্টার 









