সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির জন্য বরাবরই আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ে কিছুটা বিরতি নিলেও নানান সামাজিক ও ব্যক্তিগত বিষয়ে প্রায়ই নিজের মতামত প্রকাশ করেন তিনি। কখনও জরুরি রক্তের প্রয়োজন হলে অনুরাগীদের এগিয়ে আসতে আহ্বান জানান, আবার কখনও রাজনৈতিক বা সামাজিক ইস্যুতে সরব হন।
তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে তার এক ফেসবুক পোস্টের মন্তব্য।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুকে ফারিয়া লিখেছিলেন,“পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম সাজেস্ট করতে পারেন?”
আরও পড়ুন : পার্লারের ওয়াশরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ, চিরকুটে লেখা ‘শান্তি চাই’
পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই অনুরাগীরা বিভিন্ন পরামর্শ দিতে শুরু করেন। এরমধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম মন্তব্য করে লেখেন,“তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, তুলনামূলকভাবে ভালো। এছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!”
শবনম ফারিয়াও সঙ্গে সঙ্গে সেই মন্তব্য লক্ষ্য করেন এবং ধন্যবাদ জানিয়ে রিপ্লাই দেন— “ধন্যবাদ সারজিস।” মুহূর্তেই সেই কমেন্ট ভাইরাল হয়ে যায়। এক হাজারের বেশি মানুষ এতে লাইক, রিপ্লাই ও নানা ধরনের প্রতিক্রিয়া জানান।
সারজিস আলমের এই পরামর্শের পেছনে রয়েছে তার ব্যক্তিগত যোগসূত্র। তিনি মূলত পঞ্চগড় জেলার সন্তান। ১৯৯৮ সালের ২ জুলাই আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। যদিও শৈশব ও শিক্ষা জীবনের বেশিরভাগ সময় কেটেছে ঢাকায়। বিএএফ শাহীন কলেজ ঢাকা থেকে এইচএসসি সম্পন্ন করেন তিনি।
নিজের এলাকার প্রতি টান থেকেই শবনম ফারিয়াকে আতিথেয়তার আহ্বান জানিয়েছেন বলে জানা যায়।
অভিনেত্রী শবনম ফারিয়া পারিবারিক সময়কে বিশেষ গুরুত্ব দেন। এবারও তিনি পরিবারের সদস্যদের নিয়ে পঞ্চগড় ভ্রমণের পরিকল্পনা করছেন। ফলে তার পোস্টে সারজিস আলমের মন্তব্যে স্বাভাবিকভাবেই আলোড়ন তৈরি হয় অনলাইনে।
ঢাকা ডেস্ক 









