১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পেনাল্টি বাঁচানোর পর প্রাণ হারালেন ব্রাজিলের এক গোলরক্ষক

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • 79

ব্রাজিলে এক অপেশাদার ফুটসাল টুর্নামেন্টে পেনাল্টি শট বাঁচানোর পর মাঠেই প্রাণ হারালেন গোলরক্ষক আন্তোনিও এডসন দোস সান্তোস সুজা। স্থানীয়ভাবে যিনি “পিশে” নামে পরিচিত ছিলেন, তার বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।

ঘটনাটি ঘটে পারা রাজ্যের অগুস্তো কোরেয়া শহরের জোসে উইলামী ফ্রেইতাস পৌর জিমনেসিয়ামে। স্বাধীনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে এক গুরুত্বপূর্ণ শট ঠেকান পিশে। কিন্তু সতীর্থদের সঙ্গে উদযাপনের মুহূর্তেই হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন তিনি।

দর্শক ও খেলোয়াড়রা মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে চিকিৎসা সহায়তার জন্য ডাকাডাকি শুরু হয়। স্টেডিয়ামের ভেতরেই তাকে প্রাথমিকভাবে হৃদযন্ত্রের কার্যক্রম সচল রাখার চেষ্টা করা হয়। পরে দ্রুত সাও মিগুয়েল হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ জানানো হয়নি।

আরও পড়ুন : রিসোর্ট খুঁজছিলেন শবনম ফারিয়া, সন্ধান দিলেন সারজিস

এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো টুর্নামেন্টজুড়ে। কর্তৃপক্ষ তৎক্ষণাৎ প্রতিযোগিতা স্থগিতের ঘোষণা দেয়।

পিশের দল “সিন্ডমোতো” সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় লিখেছে—
“এই শোকের সময়ে আমরা তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি গভীর সমবেদনা জানাই। শক্তি ও সান্ত্বনা তাদের সঙ্গে থাকুক।”

পারা ফুটসাল ফেডারেশন (FEFUSPA)ও শোকবার্তায় জানিয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আন্তোনিও এডসন দোস সান্তোস সুজা আর নেই। তিনি তার প্রতিভা, নিষ্ঠা ও দলীয় চেতনা দিয়ে খেলাধুলায় যে ছাপ রেখে গেছেন, তা আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আঞ্চলিক ফুটসাল অঙ্গনে সুপরিচিত মুখ ছিলেন পিশে। নিয়মিতভাবেই বিভিন্ন স্থানীয় দলে খেলে প্রতিযোগিতায় অংশ নিতেন তিনি। আপাতত চিকিৎসকদের আনুষ্ঠানিক প্রতিবেদনের অপেক্ষা চলছে, যা হয়তো তার মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পেনাল্টি বাঁচানোর পর প্রাণ হারালেন ব্রাজিলের এক গোলরক্ষক

সর্বশেষ আপডেট : ০৫:৩০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫