১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 70

প্রতীকি ছবি

সম্পূর্ণ বিনামূল্যে যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অব কেমব্রিজ’ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষবর্ষে পোস্টগ্র্যাজুয়েটে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে। অসাধারণ একাডেমিক রেকর্ড, নেতৃত্বের ক্ষমতা এবং সমাজকল্যাণে অবদানের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করবে এই প্রতিষ্ঠান।

প্রতিবছর প্রায় ৮০ জন আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তি অর্জন করতে পারবেন, যারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আর এজন্য ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’ ঘোষণা করেছে বিশ্বমানের এই ইউনিভার্সিটি । বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দ্বারা সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তি শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ প্রদান করে।

আবেদন করতে যে যোগ্যতা থাকতে হবে :

* আবেদনকারী আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

* কেমব্রিজ ইউনিভার্সিটিতে ফুলটাইম পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি থাকতে হবে।

* ভালো একাডেমিক রেকর্ড, নেতৃত্বের দক্ষতা এবং আবেদনকৃত কোর্সে আগ্রহ থাকতে হবে।

* সমাজকল্যাণে অবদানের প্রেরণা প্রদর্শন করতে হবে।

স্কলারশিপটিতে যে সুযোগ সুবিধা থাকছে :

* পুরো টিউশন ফি ।

* প্রোগ্রামের শুরু ও শেষে ইকোনমি ক্লাসে বিমান ভাড়া ফ্রি।

* ভিসা চার্জ ও অন্যান্য অতিরিক্ত খরচ কভার।

* একাডেমিক উন্নয়ন তহবিল : ৫০০-২,০০০ পাউন্ড।

* পরিবারিক ভাতা : এক সন্তানের জন্য ১১ হাজার ৬০৪ পাউন্ড, দুই বা ততোধিক সন্তানের জন্য ১৬ হাজার ৫৪৮ পাউন্ড।

* জরুরি সহায়তা এবং মাতৃত্ব/পিতৃত্ব ভাতা।

* বছরে ২১,০০০ পাউন্ড ভাতা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ টাকার বেশি।

আরও পড়ুন : এনআইডি নিয়ে নাগরিকদের জন্য সুখবর দিল ইসি

যেভাবে আবেদন করবেন

আবেদন জমা দিতে হবে কেমব্রিজ ইউনিভার্সিটির অনলাইন পোর্টালের মাধ্যমে। পিএইচডি প্রার্থীদের জন্য গবেষণার প্রস্তাব (Research Proposal) জমা দেওয়া আবশ্যক। আবেদনের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে :

* ব্যক্তিগত বিবৃতি (সর্বোচ্চ ৫০০ শব্দ)

* একাডেমিক রেফারেন্স লেটার

* পিএইচডি প্রার্থীদের জন্য গবেষণার প্রস্তাব

আবেদনের সময়সীমা

সময়সীমা কোর্সের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। আবেদনকারীদের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য অফিশিয়াল কেমব্রিজ ইউনিভার্সিটি ওয়েবসাইটে নির্দিষ্ট সময়সূচি পরীক্ষা করতে হবে।

আবেদনের সময়সীমা : সময়সীমা কোর্স অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য সঠিক সময়সূচি কেমব্রিজের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষা করতে হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য

সর্বশেষ আপডেট : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫