০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফ্যাটি লিভার আর আতঙ্ক নয়, সুস্থতার ৫টি স্পষ্ট লক্ষণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 89

বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়া স্বাস্থ্য সমস্যার মধ্যে একটি হলো ফ্যাটি লিভার। চিকিৎসকরা একে প্রায়ই “নীরব ঘাতক” বলে থাকেন। কারণ, লিভারে অতিরিক্ত চর্বি জমলেও শুরুতে কোনো উপসর্গ স্পষ্ট হয় না। তবে আশার কথা হলো—নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস আর ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে লিভার অনেক সময় নিজেই সুস্থ হয়ে উঠতে পারে।

কিন্তু প্রশ্ন হলো—কীভাবে বুঝবেন আপনার লিভার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসছে? বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভার সেরে ওঠার কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে।

লিভার সুস্থ হওয়ার ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ

  • ১. সকালে সতেজ ও হালকা অনুভূতি

অসুস্থ লিভার শরীরে পানি জমিয়ে ফুলে ওঠার প্রবণতা তৈরি করে। কিন্তু লিভার সুস্থ হতে শুরু করলে সেই পানি জমা কমে যায়। ফলে সকালে ঘুম থেকে উঠে শরীর সতেজ ও হালকা লাগে।

  • ২. দুপুরে আর হঠাৎ ক্লান্তি আসে না

লিভারের সমস্যার কারণে দুপুরের দিকে হঠাৎ অস্বাভাবিক ক্লান্তি ভর করতে পারে। তবে লিভার ভালো হতে শুরু করলে শরীর পুষ্টি সঠিকভাবে ব্যবহার করতে পারে। এতে সারাদিন শক্তি ধরে রাখা সম্ভব হয়।

আরও পড়ুন : যেসব লক্ষণ দেখলে বুঝবেন স্ট্রোকের ঝঁকিতে আছেন আপনি

  • ৩. হজম শক্তি বাড়ে, গ্যাস কমে

লিভার পিত্তরস উৎপাদনের মাধ্যমে হজম প্রক্রিয়ায় সাহায্য করে। লিভার দুর্বল হলে গ্যাস, অম্বল বা পেট ফাঁপার সমস্যা দেখা দেয়। কিন্তু লিভার সুস্থ হলে হজম উন্নত হয়, খাবার দ্রুত ভাঙে এবং শরীর পুষ্টি ভালোভাবে শোষণ করতে পারে।

  • ৪. পেটের মেদ গলতে শুরু করে

লিভারে অতিরিক্ত চর্বি জমলে তা পেটের চারপাশে সহজে জমা হয়। লিভার স্বাভাবিক হতে শুরু করলে ধীরে ধীরে এই বাড়তি ভুঁড়ি কমতে থাকে—যা শরীরের মেটাবলিজম উন্নতির ইঙ্গিত দেয়।

  • ৫. ত্বক হয় উজ্জ্বল ও পরিষ্কার

লিভার হলো শরীরের প্রাকৃতিক ডিটক্সিফায়ার। এটি ঠিকভাবে কাজ না করলে রক্তে টক্সিন জমে গিয়ে ত্বককে মলিন ও ব্রণযুক্ত করে তোলে। লিভার সুস্থ হতে শুরু করলে ত্বক দীপ্তিময়, পরিষ্কার ও উজ্জ্বল হয়ে ওঠে।

ফ্যাটি লিভার কোনো অজেয় রোগ নয়। সময়মতো সচেতন হওয়া, স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চললে এই রোগ থেকে সুস্থ হয়ে ওঠা সম্ভব। তাই ভয় নয়, জীবনধারার সঠিক পরিবর্তনই হতে পারে ফ্যাটি লিভার থেকে মুক্তির উপায়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফ্যাটি লিভার আর আতঙ্ক নয়, সুস্থতার ৫টি স্পষ্ট লক্ষণ

সর্বশেষ আপডেট : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫