জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ভোগান্তি কমাতে নাগরিকদের জন্য সুখবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডি হারিয়ে গেলে এখন থেকে আর থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না।
বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন : তারেক রহমান,বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল
হুমায়ুন কবীর বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে হারিয়ে যাওয়া এনআইডি তুলতে যে সাধারণ ডাইরি (জিডি) করতে হতো—তা তুলে দিয়ে নির্বাচন কমিশন চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে নাগরিকদের ভোগান্তি আরও কমবে। এছাড়া, এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়েও পরিকল্পনা রয়েছে আমাদের।
জানা যায়, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে।
ঢাকা ডেস্ক 









