০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সোনার দামে আরও এক লাফ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • 125

ছবি: সংগৃহীত

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে টানা চতুর্থ দফায় দেশের বাজারে সোনার বেড়েছে। এবার ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (০৩ সেপ্টেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

আরও পড়ুন : ভারতের ওপর মার্কিন শুল্ক, বাংলাদেশের পোয়াবারো

বাজুস জানিয়েছে, এই দামে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৯ বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৩৩ বার দাম বাড়ানো হয়েছে। আর দাম কমানো হয়েছে ১৬ বার।

এর আগে সর্বশেষ গত ১ সেপ্টেম্বর ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছিল।

অন্যদিকে ২০১৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, কমানো হয়েছিল ২৭ বার।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সোনার দামে আরও এক লাফ

সর্বশেষ আপডেট : ০৯:৫৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫