১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 82

ছবি : সংগৃহীত

রাজধানীর দক্ষিণখান দেওয়ানবাডি এলাকায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আকলিমা আক্তার নোয়াখালী চাটখিল উপজেলার মৃত রফিকুল্লাহর মেয়ে।

নিহত আকলিমার মেয়ে শেখ সায়েরি জানান, দক্ষিণখান দেওয়ানবাড়ি পাকারমাথায় একটি চারতলা বাড়ির তিনতলায় ভাড়া থাকেন তারা। উত্তরায় তার মায়ের কাপড়ের দোকান রয়েছে। অনেক দিন আগে তার বাবা মাকে ছেড়ে চলে যান।

এরপর কয়েক বছর আগে মাসুদ নামে এক ব্যক্তিকে বিয়ে করে তার মা। কিছুদিন পর মা তার ২য় স্বামী মাসুদকে নিজের টাকা খরচ করে দুবাই পাঠান।

আরও পড়ুন : মাদক সম্রাজ্ঞী আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার অবশেষে গ্রেফতার

তবে দু্বাই গিয়ে তার মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেন মাসুদ। ৪-৫ মাস আগে মাসুদ দেশে আসলে তার মা তাকে তালাক দিয়ে দেন।

এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাসুদ দক্ষিণখানের ওই বাসায় এসে আকলিমার মাথায়, দুই হাতে ছুরিকাঘাত করে। এরপর মাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই নারীর মাথায় ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

সর্বশেষ আপডেট : ০২:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫