রাজধানীর মৌচাক এলাকায় একটি মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে সিদ্ধেশ্বরী স্কুলের পাশের ওই মসজিদে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং মসজিদসংলগ্ন এলাকায় ছোটখাটো জটলা তৈরি হয়।
আরও পড়ুন : উন্নত চিকিৎসার জন্য নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ঢাকা ডেস্ক 









