০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাকসু নির্বাচন: প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 116

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে জাকসু নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক মনিরুজ্জামান বলেন, আমরা গত দুইদিন আগে নির্বাচনে প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছি। সেখানে সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবির মুখে আমরা ডোপ টেস্টের বিষয়টি আমলে নেই। শিক্ষার্থীদের মতামত মূল্যায়ন করার পর, নির্বাচন কমিশন একসাথে বসে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সকল যোগ্য প্রার্থীদের ডোপ টেস্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

আরও পড়ুন : জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, মনোনয়ন পেলেন যারা

এর আগে, গত ৩১ আগস্ট নির্বাচন কমিশন প্রার্থীদের সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুস্থ ও স্বচ্ছ ও গ্রহনযোগ্য নির্বাচনী পরিবেশ গড়ে তোলার জন্য জাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে আলোচনা করা হয়।

৩৩ বছরের অচলায়তন ভেঙে আগামী ১১ সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাকসু নির্বাচন: প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত

সর্বশেষ আপডেট : ০৯:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫