০৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে নিহত বেড়ে ১১২৪

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 78

ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৪ জনে। আহত হয়েছেন ৩ হাজারের অধিক। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি।

রোববার দিবাগত রাতে আঘাত হানা এই ভূমিকম্পে কুনার প্রদেশের বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার দেশটির তথ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, হতাহতদের অধিকাংশই গ্রামীণ অঞ্চলের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ০। এর উৎপত্তি হয়েছিল জালালাবাদ শহরের উত্তর–পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে।

মূল কম্পনের পর পরই আরও দুটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মধ্যে একটি ছিল ৫ দশমিক ২ মাত্রার।

কুনার ও নানগারহারের বিভিন্ন গ্রামে ঘরবাড়ি ভেঙে পড়েছে। আহতদের স্থানীয় আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নানগারহার জনস্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান এহসানউল্লাহ এহসান বলেন, ভূমিকম্পের পর সোমবার উদ্ধারকর্মীরা কুনারের চার গ্রামে উদ্ধার অভিযান চালিয়েছে। এখন আরও দুর্গম এলাকায় যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আফগানিস্তানে নিহত বেড়ে ১১২৪

সর্বশেষ আপডেট : ০৩:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫