০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে আবারও ভূমিকম্প

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • 61

আফগানিস্তানের পূর্বাঞ্চল আবারও কেঁপে উঠল ভূমিকম্পে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা ২৯ মিনিটে নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার উত্তর-পূর্বে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে রবিবার গভীর রাতে পাকিস্তান সীমান্তঘেঁষা কুনার প্রদেশে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১ হাজার ৪০০ জনের প্রাণহানি ঘটে এবং হাজারো মানুষ আহত হন। নতুন এই ভূমিকম্পটিও মূলত একই অঞ্চলে অনুভূত হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ অবশ্য ভূমিকম্পের মাত্রা ৫.৪ হিসেবে নথিভুক্ত করেছে এবং জানিয়েছে কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলেও স্পষ্টভাবে কম্পন টের পাওয়া গেছে।

আরও পড়ুন : আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪শ’ ছাড়াল

কুনার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র ইহসানউল্লাহ ইহসান বলেন, “প্রথম ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাতেই আবারও কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নতুন হতাহতের খবর পাওয়া যায়নি।”

তিনি জানান, আফটারশক বা পরাঘাত অব্যাহত রয়েছে, যা স্থানীয়দের আতঙ্ক আরও বাড়িয়ে তুলছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, কেবল কুনার প্রদেশেই ১ হাজার ৪১১ জন নিহত ও ৩ হাজার ১২৪ জন আহত হয়েছেন। পার্শ্ববর্তী নানগারহার প্রদেশে আরও অন্তত এক ডজন প্রাণহানি ঘটেছে।

জাতিসংঘের আফগানিস্তান মানবিক সমন্বয়কারী ইন্দ্রিকা রাতওয়াত্তে সতর্ক করে বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতিতে “লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে”। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এখনো রাত-দিন কাজ চলছে।

গ্রামবাসীরা খালি হাতে ভেঙে পড়া কাদা ও পাথরের ঘরবাড়ি সরাচ্ছেন। দূরবর্তী গ্রামগুলোতে আহতদের চিকিৎসার জন্য সরিয়ে আনতে সময় লাগছে, তবে জরুরি উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আফগানিস্তানে আবারও ভূমিকম্প

সর্বশেষ আপডেট : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫