০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মাদক সম্রাজ্ঞী আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

স্বপ্না আক্তার

মাদক সম্রাজ্ঞী ও জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি স্বপ্না আক্তারকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মাটিকাটা এলাকার ৫৯৭ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত সোমবার রাত নয়টার দিকে স্বপ্নাকে গুলশান থানা পুলিশে হস্তান্তরের পক্রিয়া চলমান ছিল। গুলশান থানার একটি জুলাই হত্যা মামলার ৬২ নম্বর এজাহারনামীয় আসামি স্বপ্না (মামলা নম্বর-২৮) । পুলিশ ও গোয়েন্দা সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পরও থানা পুলিশ ম্যানেজ করে প্রকাশ্যে ঘুরে বেড়াতেন স্বপ্না। অবশেষে যৌথ বাহিনী তাকে আটক করল।

গোয়েন্দা তথ্য বলছে, স্বপ্না আক্তার ক্যান্টনমেন্ট থানার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে হত্যা, মাদক, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এলাকায় সে মাদক সম্রাজ্ঞী হিসেবে বহুল পরিচিত। ফ্যাস্টি আওয়ামী লীগ আমলে অবৈধ পথে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।

জানা গেছে, স্বপ্না আক্তারের বিরুদ্ধে গুলশান থানায় জুলাই হত্যা মামলা (মামলা নং ২৮, তারিখঃ ২৫-০৪-২০২৫ খ্রিঃ), মিরপুর মডেল থানায় (মামলা নং: ৪৫/৪৫, তারিখঃ ২৫-০১-২০২৫), পল­বী থানায় (মামলা নং: ১৪৬/২০২৫ সিআর, তারিখঃ ১০-০১-২০২৫খ্রিঃ), পল্টন থানায় (মামলা নং: সিআর ৭০৪/২০২৫খ্রি),
উত্তরা পশ্চিম থানা (সিআর মামলা নং ৮৬০/২০২৫, তারিখঃ ২২-০২-২০২৫খ্রিঃ) , ক্যান্টনমেন্ট থানা (মামলা নং :০৩, তারিখঃ ২০-০৫-২০২০), ক্যান্টনমেন্ট থানা মাদক মামলা (মামলা নং: ০৬, তারিখঃ ০৬-১১-২০১৯খ্রি:) রয়েছে।

এছাড়া কুমিল্লার দেবিদ্বারের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ট বান্ধবী হিসেবে পরিচিত এই স্বপ্না আক্তার। রাজধানীর মাটিকাটা এলাকায় ফখরুলের সম্পদ রক্ষার দায়িত্বে ছিলেন তিনি। ফখরুলের মালিকানাধীন জায়গায় একটি হোটেলও বানিয়েছে স্বপ্না।

গত ১৬ বছরে ফখরুলসহ স্থানীয় আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের সঙ্গে সখ্যতা গড়ে লেডি ডন হয়ে ওঠে স্বপ্না আক্তার। জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে মাটিকাটা এলাকায় স্বপ্নার আছে নিজস্ব অস্ত্রধারী গ্যাং।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদক সম্রাজ্ঞী আওয়ামী লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বশেষ আপডেট : ০৯:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫