০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ক্যান্সার হাসপাতালের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান দিয়েছে জামায়াত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • 82

জাতীয় ক্যান্সার হাসপাতাল। পুরোনো ছবি

রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ১ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জামায়াতের পক্ষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আজ রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে এই অনুদান হস্তান্তর করেন।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির মূল উদ্দেশ্য, সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

বনানী থানা জামায়াতের আমির মিজানুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্যান্সার হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবির।

আরও পড়ুন : কেমোথেরাপি ছাড়াই স্তন-ত্বকের ক্যানসার নির্মূল করতে নতুন ওষুধ আবিষ্কারের দাবি

এসময় ডা. হাসানুল বান্না, ডা. আ. সালাম, ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল তিহান ও ডা. শরিফুল ইসলাম, ডা. মিনহাজ উদ্দিন উপস্থিত ছিলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। মূলত, জামায়াত একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল। আমরা মানুষকে কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করি।

সামাজিক দায়বদ্ধতা হিসেবে ক্যান্সার হাসপাতালে আমাদের সামান্য অনুদান জনগণের কল্যাণে আসবে বলে বিশ্বাস করি। আমরা এমন একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ক্যান্সার হাসপাতালের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান দিয়েছে জামায়াত

সর্বশেষ আপডেট : ১০:০০:২৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫