ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জেনারেল সেক্রেটারি (জিএস) পদে এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) সকালে বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট আবেদন করেন। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আজই এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন : ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার
রিট আবেদনের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, আর এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বামজোট মনোনীত প্যানেলসহ বিভিন্ন সংগঠনের প্রার্থীরা ইতোমধ্যেই নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা ডেস্ক 









