০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করার উপায়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 93

মোবাইলের সিম। প্রতীকী ছবি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন নিয়ম অনুযায়ী এক ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সবোর্চ্চ ১০টি সিম রাখতে (রেজিস্ট্রেশন) পারবেন। আগে এই সংখ্যা ছিল ১৫টি।

সম্প্রতি নতুন করা জারি করা এক আদেশে বিটিআরসি আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ১০টির অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করার নির্দেশ দিয়েছে।

বিটিআরসির এই নির্দেশ অমান্য করলে গ্রাহককে আইনগত ঝামেলায় পড়তে হতে পারে।

কেননা, কারও নামে ১০টির বেশি সিমের রেজিস্টেশন পাওয়া গেলে সেটি অবৈধ হিসেবে গণ্য হবে। অবৈধ সিমের অবাধ ব্যবহার ঠেকানোর পাশাপাশি মোবাইল প্রযুক্তি ব্যবহার করে অপরাধ রোধে এই উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, যারা পাবেন এই সুবিধা

যেভাবে করবেন বাতিল করবেন অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন

প্রথমেই সংশ্লিষ্ট মোবাইল অপারেটর (যেমন: ১২১) কল করুন। তারপর হেল্প লাইন কর্মকর্তার সঙ্গে আলাপে আপনার এনআইডি নম্বর ও প্রয়োজনীয় তথ্য দিন। ওই কর্মকর্তা যাচাই-বাছাই শেষে আপনার চাহিদামতো অতিরিক্ত বা অনাবশ্যক সিমটি বন্ধ করে দেবে।

তবে এই সেবাটি নিকটস্থ কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে গিয়েও সরাসরি নিতে পারবেন যে কোনো গ্রাহক।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন বাতিল করার উপায়

সর্বশেষ আপডেট : ১০:৩১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫