চিকিৎসার জন্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর সপরিবারে লন্ডনে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে সেখানে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন তিনি। তারপর থেকে বিগত ১৭ বছর লন্ডনেই আছেন তিনি।
এরমধ্যে দলের তৎকালীন চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং পরবর্তীতে প্রহসন মামলায় কারাবন্দী করা হয়। পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান হন তারেক রহমান।
তারপর থেকে লন্ডনে বসেই দলীয় কার্যক্রম চালাচ্ছেন তিনি। অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিচ্ছেন তিনি। তারেক রহমান যেখানে বসে এই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, এবার সেই ছবিই প্রকাশ্যে এসেছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে তারেক রহমানের সেই কর্মপরিসরের কয়েকটি ছবি প্রকাশ করা হয়।
আরও পড়ুন : নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ছবির ক্যাপশনে বলা হয়েছে, ‘মাত্র একটি চেয়ার, একটি টেবিল আর একটি ক্যামেরাকে সঙ্গী করে আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে প্রবাসে থেকেও দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন।’
বিএনপির উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য লালু এই ছবিগুলো তুলেছেন বলেও পোস্টে জানানো হয়।
ছবির ক্যাপশনে আরও উল্লেখ করা হয়, ‘এটি কেবল একটি ছবি নয়—এটি আমাদের নেতার দৃঢ়তা, আত্মত্যাগ আর সংগ্রামের নীরব সাক্ষী। এটি প্রমাণ করে, সত্যিকারের নেতৃত্ব কখনো পরিবেশ বা অবস্থার ওপর নির্ভর করে না; বরং দৃঢ় মনোবল ও অটল বিশ্বাসই একজন নেতাকে মহান করে তোলে।’
ঢাকা ডেস্ক 









