০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে পারবে না ফিলিস্তিনি প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের বাধা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • 76

ছবি : সংগৃহীত

আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবেন না ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও তার সঙ্গে থাকা প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তা।

কারণ তাদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে । যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। খবর বিবিসির।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করে বলেছেন,আব্বাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ শান্তি প্রক্রিয়া ব্যাহত করছেন এবং একতরফাভাবে একটি ‘কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্র’ স্বীকৃতির চেষ্টা করছেন।

সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সদর দপ্তরের চুক্তি লঙ্ঘন করেছে, যেখানে স্পষ্টভাবে বলা আছে, যে কোনো রাষ্ট্রের প্রতিনিধি সম্পর্ক যাই হোক না কেন, নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে যোগ দেওয়ায় বাধা দেওয়া যাবে না।

আরও পড়ুন : ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনবিরোধী আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে আব্বাসের কার্যালয়।

এদিকে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আগামী অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে পারবে না ফিলিস্তিনি প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের বাধা

সর্বশেষ আপডেট : ০১:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫