১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জামিন নামঞ্জুর, লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 87

ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।

অপর আসামিরা হলেন– মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), শেখ হইলাফিজুর রহমান কার্জন (৫৫), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০), মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। দুপুরে এই অনুষ্ঠান ঘিরে উত্তেজনা দেখা দেয়।

জানা গেছে, মঞ্চ ৭১-এর অনুষ্ঠান আয়োজনের খবর পেয়ে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন অনুষ্ঠানস্থলে গিয়ে ঘেরাও করেন। এ সময় লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অবরুদ্ধ করে রাখেন তারা।

আরও পড়ুন : ভারতীয় মন্ত্রীকে ঘিরে মবের চেষ্টা, ১ কিলোমিটার ধাওয়া!

একপর্যায়ে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়। ওইদিন রাতে সবার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানায় মামলা হয়।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জামিন নামঞ্জুর, লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

সর্বশেষ আপডেট : ১২:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫