০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • 73

হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হলে তিনি প্রাণ হারান। হুতিদের মুখপত্র আল-জুমহুরিয়া টেলিভিশন এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম আডেন আল-গাদ জানিয়েছে, রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগীও ওই হামলায় নিহত হয়েছেন। তবে হতাহতদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়।

প্রতিবেদনগুলোতে বলা হয়, এ হামলা ছিল সানার বাইরে আরেকটি স্থানে চালানো আক্রমণ থেকে ভিন্ন। সেখানে হুতিদের শীর্ষ নেতাদের একটি বৈঠক হচ্ছিল, যেখানে বিদ্রোহীদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ দেওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, ওই বৈঠককে কেন্দ্র করেই হামলার পরিকল্পনা করা হয়েছিল।

আরও পড়ুন : বিতর্কিত ফোনকলের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

ইসরায়েলি চ্যানেল কান জানিয়েছে, আহমেদ আল-রাহাভি মাত্র এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করছিলেন, যদিও আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। দেশটির আরেকটি সংবাদমাধ্যম এন টুয়েলভ জানায়, রাহাভি ছিলেন ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী। তিনি সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলার অনুমোদনও দিয়েছিলেন।

আল-রাহাভির মৃত্যুর ঘটনায় ইয়েমেনের চলমান সংঘাত আরও জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একদিকে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় হুতিদের পাল্টা পদক্ষেপের শঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে ইরানের সঙ্গে আঞ্চলিক শক্তিগুলোর সম্পর্ক আরও তীব্র হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইসরায়েলি বিমান হামলায় হুতি প্রধানমন্ত্রী নিহত

সর্বশেষ আপডেট : ০৬:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫