০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রুমমেটকে ছুরিকাঘাত করায় ডাকসুর ভিপি প্রার্থী হল থেকে বহিস্কার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 87

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী কে হল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, জালাল তার রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হককে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত রবিউল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পরপরই হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম জরুরি ভিত্তিতে বহিষ্কারের ঘোষণা দেন। তিনি বলেন, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে।”

আরও পড়ুন : ডাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকায় মোট প্রার্থী ৪৭১

জালাল আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি, আচরণের কারণে পরিচিত ‘জ্বালাময়ী জালাল’ নামেই পরিচিত এই প্রার্থী রবিউলের সঙ্গে সামান্য বাকবিতণ্ডার জেরে হামলা চালান।

আহত রবিউল জানান, “রাত সাড়ে ১২টার দিকে জালাল ঘরে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকে। আমি প্রতিবাদ করলে সে আমাকে অবৈধ, বহিরাগত বলে গালাগালি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানিয়েছেন, এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রুমমেটকে ছুরিকাঘাত করায় ডাকসুর ভিপি প্রার্থী হল থেকে বহিস্কার

সর্বশেষ আপডেট : ১২:১৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫