০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 88

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ জুলাই) দুপুর ১২টায় রাকসু কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের নতুন তপশিল ঘোষণা করেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য নির্ধারিত সময় যথেষ্ট হচ্ছে না। ডোপ টেস্টে দীর্ঘ সময় প্রয়োজন যেটা আমাদের ধারণায় ছিল না। এছাড়াও ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে।

মনোনয়নপত্র বিতরণ, বাছাই এবং চূড়ান্তকরণ শেষে নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, মনোয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ১-৪ এবং ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ৮-৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৬ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সবশেষ ২৮ সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে ভোট গণনা ও ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা

সর্বশেষ আপডেট : ০২:০৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫