০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নায়িকাকে চুমু খেয়ে কাজলের কাছে ক্ষমা চেয়েছিলেন অজয়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 74

বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন ও কাজলকে ঘিরে ভক্তদের আগ্রহ সবসময়ই আলাদা। দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনে দুজনের সম্পর্ক নিয়ে নানা ঘটনা শোনা যায়। সম্প্রতি একটি পুরনো স্মৃতি শেয়ার করে হাস্যরসের আবহ তৈরি করেছেন কাজল।

কপিল শর্মার শোতে হাজির হয়ে কাজল জানান, এক সিনেমার শুটিংয়ে অজয়ের একটি চুম্বন দৃশ্য ছিল। কিন্তু বিষয়টি আগে থেকে কাজলকে জানায়নি অজয়। আশ্চর্যের বিষয় হলো—সিনেমাটির সহ-প্রযোজক ছিলেন কাজল নিজেই।

আরও পড়ুন : এবার বাবা-মায়ের ডিভোর্স নিয়ে মুখ খুললেন গোবিন্দ-কন্যা

শুটিং শেষে বাড়ি ফিরেই অজয় সরাসরি কাজলের কাছে ক্ষমা চান। কাজলের ভাষায়— ‘অজয় আমাকে বলল, আমি করে ফেলেছি, সত্যিই দুঃখিত। শুনে আমি ভেতর থেকে হিংসায় জ্বলে উঠি।’

মজার ছলে অভিনেত্রী আরও বলেন, ‘চুম্বন দৃশ্য দেখার পর তো আমি বন্দুকই বের করে ফেলেছিলাম।’ কাজল জানান, স্বভাবগত কারণে তিনি সহজেই রেগে যান এবং উত্তেজিত হয়ে পড়েন। তবে এসব ক্ষণস্থায়ী রাগ তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো প্রভাব ফেলতে পারেনি।

অজয়-কাজলের বিয়ে হয় ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি। আড়াই দশক পেরিয়ে গেলেও তারা এখনও বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত।

দাম্পত্য টিকে থাকার রহস্য প্রসঙ্গে কাজল বলেন— ‘আমরা একে অপরের থেকে অনেকটাই ভিন্ন। সেই হিসেবে অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখতে ভুলে যাওয়ার অভ্যাস থাকতে হয়, আর মাঝে মাঝে কানে কম শোনার ভান করাও জরুরি।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নায়িকাকে চুমু খেয়ে কাজলের কাছে ক্ষমা চেয়েছিলেন অজয়

সর্বশেষ আপডেট : ০২:৫০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫