০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 113

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আজ বুধবার (২৭ আগস্ট) রাজধানীতে আয়োজন করেছে ‘লংমার্চ টু ঢাকা’। সকাল ১০টায় শাহবাগ মোড়ে কর্মসূচি শুরুর কথা রয়েছে।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ মঙ্গলবার রাতে এক ঘোষণায় এ তথ্য জানান। তিনি বলেন, এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আন্দোলনের উদ্দেশ্য কারও বিরুদ্ধে নয়, বরং প্রকৌশল খাতে দীর্ঘদিন ধরে চলা বৈষম্য ও অনিয়ম দূর করে কাঙ্ক্ষিত সংস্কার আনা।

আরও পড়ুন : তিন দাবিতে শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’

এর আগে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা শাহবাগে অবস্থান কর্মসূচি ও অবরোধ পালন করেন বুয়েটসহ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত আটটার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা নতুন কর্মসূচি হিসেবে ‘লংমার্চ টু ঢাকা’র ঘোষণা দেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

  • ১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার নিষিদ্ধ করতে হবে।
  • ২. কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
  • ৩. দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করতে হবে।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

সর্বশেষ আপডেট : ০৯:৫৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫