০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ জনের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 83

গাজায় ইসরায়েলি সেনাদের আগ্রাসী অভিযানে নতুন করে আরও ৬৪ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। নিহতদের মধ্যে অন্তত ১৩ জন ত্রাণ সংগ্রহের সময় হামলার শিকার হন। এছাড়া একটি জনবহুল বাজারে বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন। খাদ্যাভাব ও চিকিৎসার অভাবে আরও তিনজন অনাহারে প্রাণ হারিয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় শহর গাজা নগরীর গভীরে প্রবেশ করেছে। মহল্লা থেকে মহল্লা ধ্বংস করে দেওয়া হচ্ছে, ফলে সাধারণ মানুষ আশ্রয়ের জায়গা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের অবরোধে দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে।

আরও পড়ুন :ইসরায়েলের হামলায় ৮৬ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত ভিডিওচিত্রে দেখা গেছে, উত্তর গাজার আস-সাফতাওয়ি এলাকা থেকে হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দক্ষিণের দিকে পাড়ি জমাচ্ছে। ধ্বংসস্তূপের মধ্যে নারী-পুরুষ-শিশুরা ব্যাগ, কম্বল, খাটিয়া কিংবা ঠেলাগাড়িতে সামান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছেন। কারও হাতে ছোট শিশুর হাত, কেউ আবার আহত স্বজনকে নিয়ে হাঁটছেন দীর্ঘ পথ।

প্যালেস্টাইনি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, চলতি মাসের ৬ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে গাজা নগরীর জায়তুন ও সাবরা এলাকায় এক হাজারেরও বেশি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা।

প্রায় দুই বছর ধরে চলমান এ যুদ্ধে খাদ্যের অভাবে এখন পর্যন্ত তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১১৭ জন শিশু। আন্তর্জাতিক চাপ ও নিন্দা সত্ত্বেও গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতা থামছে না। বরং আরও ভেতরে প্রবেশ করছে সেনারা, যার ফলে বাস্তুচ্যুতি ও প্রাণহানি ক্রমেই বাড়ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ জনের মৃত্যু

সর্বশেষ আপডেট : ০৮:৫০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫