০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ থেকে দেশে নতুন দামে বিক্রি হবে সোনা, ভরি কত?

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 113

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধি, ডলারের বিনিময় হার ও আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাবে দেশের নতুন করে বাড়ানো হলো সোনার দাম। বুধবার (২৭ আগস্ট) থেকে সারাদেশে কার্যকর হয়েছে এই নতুন মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে সোনার এই নতুন দর ঘোষণা করে।

বাজুস জানিয়েছে, প্রতিভরিতে সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।

এর পাশাপাশি ২১ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকায়, ১৮ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকায়।

আরও পড়ুন : হেলমেট পরে মাছ ধরতে হয় রাজশাহীর এক পুকুরে

বাজুস জানিয়েছে, এই দামে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার মান ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।

এর আগে, গত ২৪ জুলাই সর্বশেষ সোনার দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন প্রতি ভরিতে দাম ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার নতুন দর ছিল ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। এক মাসের ব্যবধানে এবার আবার বাড়ানো হলো দাম।

এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ৪৬ বার সোনার দাম পরিবর্তন করা হলো। এর মধ্যে ৩০ বার দাম বাড়ানো হয়েছে, আর ১৬ বার কমানো হয়েছে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ থেকে দেশে নতুন দামে বিক্রি হবে সোনা, ভরি কত?

সর্বশেষ আপডেট : ০১:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫