০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • 70

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় চার্জে দেওয়া অটোরিকশায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে  এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়েশা বেগম।

স্থানীয়রা জানান, বাড়িতে অটোরিকশা চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশায় থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন : চুল পড়া রোধে যা ব্যবহার করবেন

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নাচোল উপজেলায় মা ও মেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা থানায় দায়ের করা হয়েছে এবং মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

সর্বশেষ আপডেট : ১২:০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫