০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কেমন থাকবে আজ ঢাকাসহ সারাদেশর আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 110

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানী ঢাকার আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি হবে: ট্রাম্প

এর আগে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়—মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও ওই পূর্বাভাসে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কেমন থাকবে আজ ঢাকাসহ সারাদেশর আবহাওয়া

সর্বশেষ আপডেট : ০৮:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫