মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে। বাংলাদেশে এ দিনটি সরকারি ছুটি।
গত রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর আগামী ৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে। এদিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে।
এদিকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকার একগুচ্ছ জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথকভাবে বাণী দেবেন। এদিন সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
এ ছাড়া ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লিখিত ব্যানার প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, শিশু সদন, বৃদ্ধ নিবাস ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনেও ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথভাবে উদ্যাপিত হবে।
ঢাকা ডেস্ক 









